Web Analytics

রুশ পণ্যবাহী জাহাজ ‘উরসা মেজর’ ২০২৪ সালের ২৩ ডিসেম্বর স্পেন উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে একাধিক রহস্যজনক বিস্ফোরণের পর ডুবে যায়। সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার সাবমেরিনের জন্য দুটি পারমাণবিক চুল্লি বহন করছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাশিয়া যাতে উত্তর কোরিয়ায় উন্নত পারমাণবিক প্রযুক্তি পাঠাতে না পারে, সে উদ্দেশ্যে পশ্চিমা সামরিক বাহিনীর সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত থাকতে পারে।

জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া ১৪ রুশ নাগরিককে স্পেনের কার্তাহেনা বন্দরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিরোধী দলের আইনপ্রণেতারা জানান, ক্যাপ্টেন প্রথমে মালামাল সম্পর্কে কথা বলতে অস্বীকৃতি জানালেও পরে স্বীকার করেন যে ‘ম্যানহোল কভার’ নামে তালিকাভুক্ত বস্তুগুলো আসলে সাবমেরিনে ব্যবহৃত পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ ছিল। মালিক প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকস ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ বলে দাবি করে এবং তিনটি বিস্ফোরণের কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাহাজের খোলে পাওয়া ৫০ সেন্টিমিটার বাই ৫০ সেন্টিমিটার ছিদ্রটি সম্ভবত ব্যারাকুডা সুপারক্যাভিটেটিং টর্পেডোর আঘাতে তৈরি হয়েছিল, যা কেবল কয়েকটি দেশেই রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।