Web Analytics

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী। সাগর উত্তাল থাকায় নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের দ্বীপেই অবস্থান করতে হবে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে পড়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের খোঁজখবর এবং সহযোগিতার আশ্বাস তাদের মনোবল বাড়িয়েছে। ট্রিপ বাতিল হওয়ায় শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটেও পড়েছেন বলে তিনি জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তিনি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। ঢেউ কমলে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রটোকল দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। অতিরিক্ত দুই দিন অবস্থানের আর্থিক বিষয়টি বিবেচনা করছে বিশ্ববিদ্যালয়। সাগরের পরিস্থিতি অনুকূলে না হলে তাদের আগামীকালও সেখানে থাকতে হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।