Web Analytics

বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন। শনিবার বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বাবর বলেন, একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজের মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন। দাওয়াতি কার্যক্রমে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

শিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুস সালাম মাঝি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এ কে এম ফখরুদ্দিন খান রাজু, মাওলানা মো. মাহমুদুন্নবী ও আজিজুর রহমান অলিদ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।