Web Analytics

সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং বিজিবির আভিযানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী বৈকুণ্ঠপুর মৌজায় নব-আদাতলা বর্ডার অবজারভেশন পোস্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৬ বিজিবির অধীন নতুন এই বিওপিতে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে কাজ করছে। তিনি আরও বলেন, ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও অবদান রাখছে।

রিজিয়ন কমান্ডার আশা প্রকাশ করেন, নতুন বিওপি স্থাপনের ফলে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি বাড়বে এবং চোরাচালান, মাদক ও মানব পাচার, পুশ-ইনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। তিনি স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা চান। ১৬ বিজিবি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১১.৫ কিলোমিটার সীমান্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।