Web Analytics

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মনোনীত প্রার্থী মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফেজ মাওলানা মাহবুবুল হক। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

মুর্শিদ আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অন্যদিকে মাহবুবুল হক দলটির কেন্দ্রীয় নায়েবে আমির। তিনি মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর সন্তান।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্ণোদ্যমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে দলটি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র ও সিটি করপোরেশনগুলোর জন্য প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হয়েছে। নেতারা আশা করেন, স্থানীয় সরকার পর্যায়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দলটি জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।