Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। সফরকালে তিনি অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগ দেন এবং “Leading Universities through Transformation: What will Higher Education Leadership Require by 2035?” শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল ভূমিকা ও নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

তিনি নেতৃত্ব উন্নয়ন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ একাডেমিক নেতাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, তিনি এসিইউ কর্তৃপক্ষ ও বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বৈঠক করেন।

সফরকালে তিনি এসিইউ-এর সদস্য বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যা আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।