Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে সাধারণ মানুষকে ‘কচুকাটা’ করবে। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের শেষে তিনি আওয়ামী লীগের অপরাধের বিচার কার্যকর ও বাস্তবায়নের দাবি জানান।

বিগত সময়ের প্রেক্ষাপট তুলে ধরে হাসনাত বলেন, দলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীসহ বায়তুল মোকাররমের খতিব থেকে সচিবালয়ের সচিব পর্যন্ত সবাইকে লোটাপত্র নিয়ে পালিয়ে যেতে হয়েছিল। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কেন তাদের পালাতে হয়েছিল, সে প্রশ্নও তিনি তোলেন।

টেলিভিশন টকশোর আলোচকদের সমালোচনা করে তিনি বলেন, যারা আওয়ামী লীগের হত্যা ও সন্ত্রাসমূলক কার্যক্রমের পক্ষে কথা বলেন, তারা দলটি ফিরলে বিভিন্ন পদ-পদবি পাওয়ার আশায় এমন করেন। তিনি প্রেস সেক্রেটারি ও উপ-প্রেস সেক্রেটারির মতো পদের কথা উল্লেখ করেন। জনগণও আওয়ামী লীগকে ওই আলোচকদের দৃষ্টিতে দেখবে—এমন ধারণা ভুল বলেও মন্তব্য করেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।