ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র নিয়ম ভঙ্গ করছে, প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাচ্ছে, বাধা সৃষ্টি করছে এবং প্রতারণা করছে। তিনি বলেন, এই আচরণ যুক্তরাষ্ট্রের বৃহত্তর বৈদেশিক নীতিরই প্রতিফলন। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, মার্কিন সরকারের আচরণ তাদের তথাকথিত ‘মাগা প্লেবুক’-এর প্রতিফলন। তিনি আরও বলেন, ইরান এই ধরনের খেলা প্রত্যাখ্যান করে এবং নিজেদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। এই মন্তব্যগুলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং দেশটির তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।