চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নেতারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এসি স্থাপন এবং চট্টগ্রাম শহরে একটি নতুন লাইব্রেরি স্থাপনের দাবি জানিয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। এ সময় চাকসুর পাঠাগার ও ক্যাফেটোরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা এবং নির্বাহী সদস্য সোহান ও আদনান শরীফ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সাঈদ বিন হাবিব বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় লাইব্রেরিতে এসি স্থাপনের কার্যকর উদ্যোগ নিতে হবে। শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি পূর্ণাঙ্গ শহরভিত্তিক লাইব্রেরি স্থাপন করতে হবে এবং স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটকে অস্থায়ী লাইব্রেরি হিসেবে ব্যবহারের অনুমতি দিতে হবে।
মাসুম বিল্লাহ জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে লাইব্রেরিকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে আলাদা রিডিং কর্নার, জেনারেটর স্থাপন, ছাত্রীদের জন্য নামাজ কক্ষ, ওপেন স্টাডি স্পেস, নতুন লাইট ও ফ্যান সংযোজন এবং রাত ১০টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।