Web Analytics

ইরানের কেশম দ্বীপের উপকূলে মাছ ধরার দুটি নৌকায় ‘শত্রুপক্ষের’ ড্রোন হামলা হয়েছে। এতে দুই জেলে আহত হয়েছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। ইরানের বার্তা সংস্থা ফার্স প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছে, নৌকা দুটিতে দুজন করে মোট চারজন ছিলেন।

হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপগভর্নর তাসনিম বার্তা সংস্থাকে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। কেশম কাউন্টির মুসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ মাইল দূরে মাছ ধরার নৌকা দুটির ওপর হামলা হয়।

নৌকা থেকে দুজনকে উদ্ধার করে কেশমে নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন আহত হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ থাকা অন্য দুই ব্যক্তির সন্ধানে তৎপরতা চলছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।