Web Analytics

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার জারি করা আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১), যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে অভিযোগগুলো গভীরভাবে পর্যালোচনা, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, কমিটিকে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে। তদন্ত কার্যক্রম নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।