Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। মঙ্গলবার বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন—এই পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আরও জানান, সংসদে ইতিমধ্যে সিটি কর্পোরেশন সংশোধন আইন, ২০২৬ পাস হয়েছে, যার অধীনে মেয়র ও কাউন্সিলর নির্বাচন দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হবে। বগুড়া সিটি কর্পোরেশনের তফসিল অন্য ১২টি সিটির সঙ্গে একযোগে ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, নতুন সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যার মধ্যে বগুড়া সিটির জন্যও বরাদ্দ থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।