Web Analytics

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটের চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে গেছেন। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে তিনি নিজ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। ডিসেম্বর মাসে বাঁ হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামতে পারেননি এমবাপ্পে। ক্লাবের অনুমতি নিয়ে তিনি গত সপ্তাহে ফ্রান্সে গিয়ে চিকিৎসা শুরু করেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে মনে করেন রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম গত তিন মাসে তার ইনজুরির কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। তার হাঁটুর ইনজুরির ধরন এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে ইন্টার্নাল ল্যাটারাল ও পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে সমস্যা থাকতে পারে। এমবাপ্পের লক্ষ্য দ্রুত ইনজুরির মূল কারণ নির্ধারণ করে মাঠে ফেরা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার খেলা অনিশ্চিত। রিয়াল মাদ্রিদ আশা করছে, দ্বিতীয় লেগের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।