Web Analytics

শহীদ গাড়িচালক উবাইদুল হকের বোন রোকসানা আক্তার বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার ভাইয়ের আহত হওয়া ও মৃত্যুর বিষয়ে জবানবন্দি দেন। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। মামলাটিতে আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আসামি।

রোকসানার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে উবাইদুল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলনে যোগ দেন। বিকেল প্রায় ৪টায় কাকরাইল নাইটএঙ্গেল মোড়ে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। ধারালো অস্ত্রের আঘাতে উবাইদুলের কপাল, হাত, ডান পায়ের গোড়ালি ও পিঠের ডান পাশ আহত হয় এবং ডান পায়ের রগ কেটে যায় বলে তিনি জানান।

অচেতন অবস্থায় উবাইদুলকে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোকসানা বলেন, আইসিইউতে তিনি ভাইকে অচেতন অবস্থায় দেখেন; তার নাক-কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং চোখ ফুলে কালো হয়ে ছিল। চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট উবাইদুল মারা যান। তিনি ভাইসহ অন্য নিহতদের হত্যাকারীদের বিচার দাবি করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।