Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মে শুরু হবে। বুধবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং ক্লাস শুরুর আগেই তা শেষ হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম পূরণের প্রক্রিয়া শুরু হয় ২২ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েস লিস্ট প্রকাশিত হয়েছে। এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়—১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য)।

এ বছর কোনো সিলেকশন পর্ব ছিল না। পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।