Web Analytics

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন বিবেচনা করছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল, কিন্তু পরে দেখা যায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ কিছু বিষয় পিছিয়ে যাওয়ার কথাও তিনি উল্লেখ করেন। রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের চিন্তা করছে ইসি। সরকারের চাপে কমিশন তারিখ পেছায়নি বলেও তিনি জানান; বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনা করেই তারিখ ঘোষণা করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।