Web Analytics

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে ঢাকার ভবনগুলোর ত্রুটি চিহ্নিত করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ডুরা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তার মতে, ভবন ধসের ঝুঁকি শুধু উচ্চতার কারণে নয়; ত্রুটিপূর্ণ নকশা, মাটির অবস্থা ও নির্মাণে অনিয়মও বড় কারণ।

রাজউক বিপুলসংখ্যক ভবনের ঝুঁকি একসঙ্গে নিরূপণ সম্ভব না হওয়ায় র‌্যাপিড ভিজ্যুয়াল, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং এবং ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের পরিকল্পনা করেছে। ভূমিকম্পের আগে ঝুঁকি নিরূপণ, সচেতনতা ও গবেষণার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ার উদ্যোগের কথাও জানান চেয়ারম্যান। অনুমোদিত ছয়তলা ভবনকে নিয়মবহির্ভূতভাবে ১০ তলা করা বা নকশা বদলে নির্মাণের সুযোগ না দেওয়ার কথা বলেন তিনি।

তিনি সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসসহ সব সংস্থার সমন্বিত কাজের আহ্বান জানান। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ঢাকার আশপাশের ৪১টি ফায়ার স্টেশন এয়ারমার্ক করা হয়েছে এবং বিশেষ রেসপন্স টিম প্রস্তুত আছে, তবে প্রস্তুতি যথেষ্ট নয়। বক্তারা BNBC ও আইন মানা, নিয়মিত মহড়া, কঠোর তদারকি এবং জনসচেতনতার ওপর গুরুত্ব দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।