Web Analytics

রাঙামাটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে দলটির ও সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলার কোতয়ালী, কাউখালী, লংগদু, বাঘাইছড়ি ও কাপ্তাই থানায় একযোগে অভিযান চালানো হয়। পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও এক মাদক কারবারিও রয়েছে, যার কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার আওতাধীন পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করা হয়, যাদের মধ্যে যুবলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী রয়েছেন। এছাড়া কাউখালী, লংগদু, বাঘাইছড়ি ও কাপ্তাই থানায় আরও কয়েকজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলার স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।