প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও বিএনপির দীর্ঘদিনের প্রভাবশালী কয়েকজন নেতা মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও অন্তর্ভুক্ত হননি। শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
এই অভিজ্ঞ নেতাদের বাদ পড়া নতুন মন্ত্রিসভার গঠনকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।