Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে। মঙ্গলবার রাজধানীর শাহবাগ জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি ২০১৩ সালে শাহাদাত বরণকারীদের এই বাংলার সূর্য সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে। ইতিহাসের সত্য অনুসন্ধান ও তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, যিনি প্রদর্শনীকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, শাপলার ঘটনাকে ঘিরে যে গবেষণা ও আলোচনা চলছে, তা সত্য উদঘাটন ও বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া লেখক, গবেষক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রদর্শনীর উদ্দেশ্য হলো ইতিহাসকে গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভরভাবে উপস্থাপন করা এবং তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।