Web Analytics

মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য অ্যারাব ওয়ার্ল্ড নাউ (ডন) বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংস এবং লাখো বেসামরিক মানুষকে ঘরে ফিরতে বাধা দেওয়ার ইসরাইলের পরিকল্পনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নিতে। সংস্থাটি বলেছে, ইসরাইলের অব্যাহত দমন-পীড়ন বন্ধ করতে এবং দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদি দখল রোধে অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই আহ্বান আসে এমন সময়ে, যখন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ স্বীকার করেছেন যে দক্ষিণ লেবাননকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার পরিকল্পনা রয়েছে। মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন, এ ধরনের পদক্ষেপ জাতিগত নির্মূলের শামিল হতে পারে। গত সপ্তাহে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ লিতানি নদীকে ইসরাইলের নতুন উত্তর সীমান্ত করার প্রস্তাব দেন।

ডনের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক পরিচালক মাইকেল শ্যাফার ওমার-ম্যান বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের আড়ালে ইসরাইল লেবাননে ভূখণ্ড দখলের পরিকল্পনা ত্বরান্বিত করছে এবং কঠোর পরিণতি ছাড়া তারা থামবে না বলে সতর্ক করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।