Web Analytics

৩১ মার্চ ২০২৬ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও প্রথমার্ধে হারিস স্টুয়ার্টের করা একমাত্র গোলেই জয় পায় স্বাগতিক সিঙ্গাপুর। গোল শোধে মরিয়া বাংলাদেশ একাধিক আক্রমণ গড়লেও সমতাসূচক গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে শমিত সোমের ফ্রি-কিক ও হামজা চৌধুরীর আড়াআড়ি শট থেকে মিরাজুলের প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে। সিঙ্গাপুরের রক্ষণভাগ দৃঢ় থাকায় ম্যাচে আর গোল হয়নি। ফলে জয় দিয়ে বাছাই পর্ব শেষ করে স্বাগতিকরা।

ছয় ম্যাচ শেষে বাংলাদেশ ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ২০২৭ এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হংকং এবং ২ পয়েন্ট নিয়ে চারে ভারত। সিঙ্গাপুরের বিপক্ষে এবারও জয়হীন থাকল বাংলাদেশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।