Web Analytics

ভারতের পাঞ্জাবের তারনতারন জেলায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে শ্যালকের আগুনে পুড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম লাভপ্রীত সিং। গত ১৩ জুন পারিবারিক বিরোধের কারণে বাবার বাড়িতে থাকা স্ত্রী সন্দীপ কৌরকে আনতে শ্বশুরবাড়িতে গেলে শ্যালক সাজন সিং তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। লাভপ্রীতকে বাঁচাতে এগিয়ে আসেন সাজনের ভাবি গুরজিত কৌর, তিনিও গুরুতর দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভপ্রীত ও গুরজিত দুজনেই মারা যান।

ঘটনায় অভিযুক্ত সাজন সিংও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হঠাৎ আরেকজনের গায়ে আগুন ধরিয়ে দেন এবং আগুনে জ্বলতে থাকা অবস্থায় ভুক্তভোগী প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেন। তাকে বাঁচাতে এগিয়ে আসা এক নারীও আগুনে দগ্ধ হন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।