Web Analytics

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আসন্ন বিয়ের গুঞ্জনের মধ্যেই মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল খেলোয়াড় ট্রেভিস কেলসি বিভিন্ন দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দান করেছেন। তাদের প্রতিনিধি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, এই অর্থ ২০টি সংস্থায় বিতরণ করা হয়েছে, যেগুলো ন্যাশভিল, কানসাস সিটি ও নিউইয়র্কের মতো তাদের জীবনের গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে যুক্ত।

অনুদানপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে রয়েছে সিটি হারভেস্ট, ফুড ব্যাংক ফর এনওয়াইসি, কানসাসের হারভেস্টার্স, লস অ্যাঞ্জেলেসের রিজিওনাল ফুড ব্যাংক, ডলি পার্টনের ইমাজিনেশন লাইব্রেরি, ফিডিং আমেরিকা, এএসপিসিএ এবং এডুকেশন থ্রু মিউজিক। যদিও ঘোষণায় বিয়ের কথা উল্লেখ করা হয়নি, নিউইয়র্কে বিশেষ অনুষ্ঠানের অনুমতি এবং প্রস্তুতি বড় আয়োজনের ইঙ্গিত দিচ্ছে।

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত রাস্তা বন্ধ রেখে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, যার প্রতিদিনের ফি সর্বোচ্চ ৬৬ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।