Web Analytics

শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত এবং ফ্যাসিবাদী ও স্বৈরাচারী ব্যবস্থার অবসানে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও এমপি এটিএম আজহারুল ইসলাম। শনিবার রাজধানীর আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে দ্বিমাসিক ‘শ্রমিক বার্তা’র দশ বছর পূর্তি উপলক্ষে লেখক ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি সরকারকে শ্রমিকবান্ধব ও জনবান্ধব নয়, বরং চাঁদাবাজবান্ধব বলে মন্তব্য করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা দুর্ভোগে রয়েছেন বলেও উদ্বেগ জানান। জনগণের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

আজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের মুনাফার ন্যায্য অংশ শ্রমিকদের দিলে তাদের কর্মস্পৃহা বাড়বে এবং শ্রমিক-মালিকের সুসম্পর্ক গড়ে উঠবে। জুলাই সনদে স্বাক্ষরকারী পক্ষগুলোর প্রতিশ্রুতি রক্ষা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও জোর দেন তিনি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানিয়ে তিনি তাদের সম্মান, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।