Web Analytics

মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনি জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন। ভালুকার সিডস্টোর এলাকায় তার গাড়িবহর থামলে এক কিশোরী তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসে। কিশোরীটি জানায়, সে মানুষের সেবা করে রাজনীতি করতে চায় এবং নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখে।

প্রত্যক্ষদর্শীদের মতে, তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে মনোযোগ দিয়ে কিশোরীর কথা শোনেন। এ সময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি উপহার দিলে তিনি তা গ্রহণ করে ধন্যবাদ জানান। ঘটনাস্থলে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

কিশোরীটি আরও জানায়, সমাবেশে দূর থেকে তারেক রহমানকে দেখলেও সরাসরি দেখা করার ইচ্ছা ছিল অনেক দিনের। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ তারেক রহমানের নির্বাচনি সফরে এক মানবিক মুহূর্ত যোগ করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।