Web Analytics

ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এটি কোনো নিরাপত্তা হুমকির কারণে নয়, বরং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রুটি শনাক্ত হওয়ার পরই মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।

বিমানবন্দর বন্ধের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ জানায়, বিষয়টি সম্পূর্ণ কারিগরি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে মন্ত্রণালয়ের মুখপাত্র মেথাম আলসাফি বলেন, রক্ষণাবেক্ষণ ও চূড়ান্ত পরীক্ষা শেষ হলে কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হবে।

তিনি অভ্যন্তরীণ বা বিদেশি কোনো নিরাপত্তা ঝুঁকির দাবি নাকচ করে এসব খবরকে ভিত্তিহীন বলেন এবং সংবাদমাধ্যমগুলোকে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।