Web Analytics

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লালমনিরহাট সীমান্তের তিনটি পৃথক পয়েন্ট দিয়ে একযোগে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বিজিবির ১৫ ও ৬১ ব্যাটালিয়ন ঘটনাটি নিশ্চিত করেছে। বিজিবির তথ্য অনুযায়ী, তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা বিওপি এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে পুশইনের চেষ্টা করা হয়। এছাড়া দুর্গাপুর ও দিঘলটারী বিওপি এলাকায় সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭ এস এর কাছে আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায়।

বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়, ফলে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা বেড়েছে। এ অবস্থায় বিজিবি সীমান্তে টহল বাড়িয়েছে এবং বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।