Web Analytics

বুধবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে বাংলাদেশ। রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। রাজধানী ঢাকাতেও মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। পটুয়াখালীর খেপুপাড়া ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। তীব্র তাপপ্রবাহের সঙ্গে সারাদেশে বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও বুধবার তা বেড়ে ২৪ জেলায় ছড়িয়ে পড়ে। রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা ছাড়াও ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাঙামাটি ও বান্দরবন জেলাগুলোতে তাপপ্রবাহ চলছে। সংস্থাটি জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াতে পারে, তবে শনিবার বা রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ বছরের তাপপ্রবাহ তীব্র হলেও ২০২৩ ও ২০২৪ সালের মতো দীর্ঘস্থায়ী হবে না, কারণ এবার মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।