Web Analytics

আসন্ন চীন সফরকে সামনে রেখে ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ ও বিকল্প নিয়ে পুনর্বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর তার সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক ও কূটনৈতিক বিকল্প যাচাইয়ের ক্ষেত্রে ট্রাম্প চীন সফরকে অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে দেখছেন। যুদ্ধের কারণে আগে সফরটি স্থগিত করা হলেও ১৪ ও ১৫ মে নির্ধারিত সফরটি এখন প্রশাসনের অগ্রাধিকারে রয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে চলমান দ্বিমুখী অবরোধ চীন সফরের আগে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। চীন যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। তবে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে কয়েকটি চীনা তেল শোধনাগার ও শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। চীনের আমদানিকৃত তেলের বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে আসে, যা মার্চের শুরু থেকেই প্রায় বন্ধ রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।