Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালি খোলা রাখতে হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করায় অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠাবে।

তিনি বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ যেসব দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল, তাদেরও সেখানে জাহাজ পাঠানো উচিত যাতে প্রণালিটি নিরাপদ ও উন্মুক্ত থাকে। ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে, তবে দেশটি এখনও ড্রোন পাঠানো, মাইন পাতা বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে এবং যেভাবেই হোক হরমুজ প্রণালি খোলা রাখা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।