Web Analytics

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শীতের পোশাক পরা তিনজন চলন্ত মোটরসাইকেলে এসে ককটেলটি ছুড়ে শহরের হাউজিংয়ের দিকে চলে যায়। বিস্ফোরণটি বিকট শব্দে ঘটে।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল ইসলাম জানান, এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত আসামিদের শনাক্তের কাজ চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।