Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দেশের তরুণ প্রজন্মকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, ভারতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান এমন সবার এই আন্দোলনে অংশ নেওয়া উচিত।

শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে সিইসির পদত্যাগসহ একাধিক দাবিতে সিজেপি সমর্থকেরা জড়ো হন। দলটির ভাষ্য অনুযায়ী, তাদের ডাকে হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নেন। সেখানে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের নামে গণহারে ভোটারের নাম বাদ দেওয়া এবং অনিয়মের প্রতিবাদ করা হয়। ওই সমাবেশ থেকেই অভিজিৎ ‘দিল্লি চলো’ ডাক দেন।

সমাজমাধ্যমে অভিজিৎ বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ককরোচ-বাহিনী মিছিল করে দিল্লি যাবে এবং ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ করবে। শুক্রবার নয়াদিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা ও রাঁচিসহ বিভিন্ন শহরেও বিরোধী দল, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। দিল্লি মেট্রোর অন্তত ১১টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করা হয় এবং পুলিশ অন্তত ১,১০০ বিক্ষোভকারীকে আটক করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।