Web Analytics

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম মো. কাদের (৩৮), তিনি উখিয়া উপজেলার শিয়ালীপাড়া গ্রামের মৃত জালালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপি’র টহল দল চৌধুরীর ঘের এলাকায় অবস্থান নেয় এবং রাত ৩টার দিকে মিয়ানমার দিক থেকে আসা এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তার হাতে থাকা পোটলা তল্লাশি করে ১৪ কার্টনে মোড়ানো ১ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে এনে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে কাজ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।