Web Analytics

ঢাকার ধামরাইয়ে শনিবার সকালে পোশাকশ্রমিকবাহী দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, যা প্রায় দুই ঘণ্টা পর বাস দুটি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী পদ্মা পরিবহন বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্বপ্ন পরিবহন বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ২৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

ধামরাই ফায়ার স্টেশন অফিসার আল আমিন খান জানান, স্বপ্ন পরিবহনের চালক আটকা পড়লে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।