Web Analytics

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে ও কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স–২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার একাডেমি প্রাঙ্গণে সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কোর্সটির সমাপ্তি হয়, যা শুরু হয়েছিল ১২ এপ্রিল। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন এবং বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিক দিকগুলো নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

একাডেমির পরিচালক ও আইকাও ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তীসহ অভিজ্ঞ প্রশিক্ষকরা হুমকি শনাক্তকরণ, ঝুঁকি বিশ্লেষণ, যাত্রী ও মালামাল স্ক্রিনিং, এক্স-রে ইমেজ বিশ্লেষণ, বিস্ফোরক শনাক্তকরণ কৌশল এবং আন্তর্জাতিক নিরাপত্তা নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, যিনি প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন এবং বলেন, এই প্রশিক্ষণ দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও জোরদারে সহায়ক হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তারা আইকাও-এর মানদণ্ড বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিকতা ও দক্ষতা বৃদ্ধি করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।