Web Analytics

কাতারের রাস লাফান শিল্প শহরের বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় বৃহস্পতিবার ভোরে আবারও হামলা চালিয়েছে ইরান। কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় স্থাপনাগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকায় হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সীমা লঙ্ঘনের অভিযোগ তুলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

এই হামলা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।