Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন্য মোট ৪০ হাজার ২৪৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ৬ হাজার ৫১০ কোটি ৪ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৩ হাজার ৭৩৫ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত সরকারি নথিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

গত ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই বিভাগের বরাদ্দ ছিল ৪৪ হাজার ২৪২ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা, যা তুলনামূলকভাবে এবার প্রায় ৩,৯৯৬ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা কম। বাজেটে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ কার্যক্রম’ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে, যার আওতায় নতুন পানির উৎস স্থাপন, গ্রামীণ পাইপ ওয়াটার স্কিম, আর্সেনিক মিটিগেশন ও স্যানিটেশন উন্নয়ন করা হবে। পাশাপাশি ‘জলবায়ু সহিষ্ণু গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ’ প্রকল্পের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বাজেটে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ, হাট-বাজার আধুনিকায়ন, পুকুর ও খাল খননসহ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা রয়েছে। শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।