Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে লজিস্টিকস সেবার মানোন্নয়নের লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত বিধিমালা প্রণয়নের প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার, ১১ জুন তিনি জানান, বিশ্বের স্বনামধন্য লজিস্টিকস কোম্পানি ও দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত বিধিমালা বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে পরিণত হবে এবং ই-কমার্স খাতের ব্যাপক প্রসার ঘটবে। পাশাপাশি বন্দর সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এবং গ্রিনফিল্ড বিনিয়োগ আকর্ষণে বেসরকারি বন্দর ও টার্মিনাল অপারেটর সংক্রান্ত নতুন বিধিমালা প্রণয়নের প্রস্তাবও করা হয়েছে।

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। নতুন অর্থবছর ১ জুলাই থেকে কার্যকর হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।