Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ইমাম মাওলানা হাদিউল ইসলামের মেয়ে ও মাদ্রাসাশিক্ষার্থী অপহরণ মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মো. বাচ্চু মিয়া (৪৭) কে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত মামলায় মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় দায়ের করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন জানান, বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। পুলিশের দ্রুত তৎপরতায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।