Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তেহরানের মেয়র আলিরেজা জাকানি জানান, জানাজা জুন মাসের শেষ বা জুলাই মাসের শুরুতে অনুষ্ঠিত হবে।

এর আগে ইরান জানিয়েছিল, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল, যা জুনের প্রথম দিকে হওয়ার কথা ছিল। তবে নতুন ঘোষণায় জাকানি বলেন, মহররমের প্রথম ১০ দিনের পর জানাজা অনুষ্ঠিত হবে।

এর ফলে আয়াতুল্লাহ খামেনির জানাজা এখন মহররমের দ্বিতীয় ১০ দিনে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।