Web Analytics

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। রোববার রাতে ঢাকা-৪ আসনের শ্যামপুরে নির্বাচনি পথসভায় তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের জন্য বাংলাদেশে কোনো স্থান থাকবে না।

তিনি দেশবাসীকে বিবেক ব্যবহার করে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত দল। তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বন্যা, ভূমিকম্প ও করোনাকালীন মানবিক কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পথ হারাবে না।

সভায় প্রধান অতিথি ও ১১দলীয় জোট সমর্থিত ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, গ্যাস সংকট, যাতায়াতব্যবস্থা, ড্রেনেজ ও জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। তিনি সৎ নেতৃত্বের অভাবকে এসব সমস্যার কারণ হিসেবে উল্লেখ করে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।