Web Analytics

আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, সরকারি উদ্যোগে জাতীয় পর্যায়ে কেরাত ও হেফজ প্রতিযোগিতা আয়োজন করা হোক। ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা ক্বারী গোলাম মোস্তফা বলেন, নিয়মিতভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা গেলে বাংলাদেশের আরও বহু ক্বারী ও হাফেজ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা প্রদর্শনের সুযোগ পাবেন।

ফাউন্ডেশনের তথ্যমতে, গত চার দশকে আন্তর্জাতিক কেরাত ও হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ক্বারী ও হাফেজরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। ১৯৮০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি ক্বারী ও হাফেজ ১৮০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ১৯৮১ সালে লিবিয়ায় প্রথম আন্তর্জাতিক সাফল্য আসে, এরপর ১৯৮২ সালে সৌদি আরবে দ্বিতীয় স্থান অর্জন করেন ক্বারী গোলাম মোস্তফা।

ফাউন্ডেশন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হোক, যা নতুন প্রজন্মকে কোরআন শিক্ষা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।