Web Analytics

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়ায় পিটিআই-নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার স্থগিত করেছে। রোববার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রদেশটিতে জরুরি অবস্থা জারির পর এ পদক্ষেপ নেওয়া হয়। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ ও মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে নতুন গভর্নর প্রাথমিকভাবে ছয় মাস দায়িত্ব পালন করবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এই পদক্ষেপকে জরুরি অবস্থার আড়ালে অভ্যুত্থান বলে বর্ণনা করেছে। দলের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, এতে আরও রক্তপাত ও অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং ইমরান খানের মুক্তির দাবিতে পরিকল্পিত বিক্ষোভ ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানও জরুরি অবস্থাকে গণতন্ত্রের ওপর আঘাত বলেছেন।

কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনীর অভিযোগ, প্রাদেশিক প্রশাসন জঙ্গি তৎপরতা দমনে ব্যর্থ হয়েছে। পিটিআই তা অস্বীকার করে বলেছে, কেন্দ্র প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জাম দেয়নি। ইসলামাবাদমুখী পিটিআই বিক্ষোভের প্রস্তুতির মধ্যে কয়েক শ নেতা-কর্মী ও ইমরান খানের তিন বোনকে আটকের কথা প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।