Web Analytics

রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে রুশ সামরিক বাহিনীর টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় ও প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ইঞ্জিন বিকল হওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে। আঙ্গারা নদীর তীরের ঘন বনাঞ্চলে বিমানটি পড়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্তের আগে ক্রুরা ইজেক্ট করেন এবং তাদের জীবন বা স্বাস্থ্যের কোনো হুমকি নেই। বিমানটিতে কোনো যুদ্ধাস্ত্র ছিল না এবং ঘটনাস্থলে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ইরকুতস্কের গভর্নর ইগর কোবজেভ জানান, চারজন ক্রুকেই হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা প্রাণঘাতী আঘাত পাননি।

টিইউ-২২এম৩ হলো আগের টিইউ-২২ বিমানের আধুনিক সংস্করণ, যা কেএইচ-২২ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এই ধরনের বিমান রাশিয়া সিরিয়া ও ইউক্রেনে সামরিক অভিযানে ব্যবহার করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।