Web Analytics

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা ইউনিটের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার মারা গেছেন। ৭৩ বছর বয়সী শিপার বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখারা গ্রামের বাসিন্দা ছিলেন।

শিপার জেলা যুবদলের সাবেক সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ছিলেন। তার মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় রিতা বলেন, শিপার নির্যাতন সহ্য করেও আমৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবার বাদ আসর মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়; পরে গড়পাড়ার পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।