Web Analytics

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইরান ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা প্রধান বিষয় হিসেবে উঠে আসে। ওভাল অফিসে ফেরার পর এটি ছিল ট্রাম্পের দ্বাদশ কেবিনেট বৈঠক। হোয়াইট হাউসের সাংবাদিক ম্যানুয়েল রাপালো জানান, বৈঠকে ট্রাম্প অভিবাসন, মূল্যস্ফীতি ও অর্থনীতি নিয়ে কথা বললেও ইরান ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আসন্ন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এসব বিষয় রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে।

ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি একটি দারুণ চুক্তি করতে চান, তবে সেটি যদি দারুণ না হয়, তাহলে তা করা হবে না। রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং নিজের সমর্থকদের চাপের মুখে ট্রাম্পের ওপর ইরান সংঘাতের অবসান ঘটানোর দাবি বাড়ছে। এই প্রেক্ষাপটে আলোচনার গতি বজায় রাখাই এখন হোয়াইট হাউসের প্রধান লক্ষ্য হিসেবে দেখা যাচ্ছে।

ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা ও সন্তুষ্টি নিশ্চিত না হলে ওয়াশিংটন কোনো চুক্তিতে রাজি হবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।