Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন কোনো রাজনৈতিক বিবেচনায় কেউ জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের তালিকা থেকে বাদ না পড়ে। বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, অতীতে বিএনপি পরিচয়ের কারণে অনেক জুলাইযোদ্ধাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে। এছাড়া প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনের বিষয়ে খোঁজ নিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বৈঠকে জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।