Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে চলা এবং ইরানি সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগে দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অচল করে দিয়েছে তেহরান। এসব ঘটনা ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অবরোধ ও ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরপরই।

ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং এটিকে প্রতিশোধমূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে। আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটির কয়েকটি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও বাহরাইন সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হামলার পর আইআরজিসি জর্ডানের জনগণকে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে, জর্ডানের জনগণের প্রতি তাদের কোনো শত্রুতা নেই।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।