Web Analytics

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শনিবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয়তে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয়তে মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মাওলানা শহীদুল ইসলাম।

প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা বিবেচনায় রেখে একাধিক জামাতের এই আয়োজন করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, রাজধানীতে ঈদের প্রধান নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।